সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

জাতীয় শোক দিবসে আগৈলঝাড়ায় স্বেচ্ছসেবী সংগঠনের বৃক্ষরোপন ও মাস্ক বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ আগস্ট, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন “ইয়ং স্টার আগৈলঝাড়া”র উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে শতাধিক ফলজ বৃক্ষ রোপণ ও মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ং স্টার আগৈলঝাড়া’র নিজস্ব অর্থায়নে আগৈলঝাড়া সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে ফলজ বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল হোসেন, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, সংগঠনের আহবায়ক বাপ্পি হাওলাদার, সদস্য সচিব রিমন আহমেদসহ সংগঠনের সদস্যবৃন্দ।

পরে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসাসহ রাস্তার পাশে ফলজ বৃক্ষরোপন করেন সংগঠনের কর্মীরা। মহামারি করোনা ভাইরাস সংক্রমনে সুরক্ষার জন্য বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়।

ইয়ং স্টার আগৈলঝাড়া সংগঠনের আহবায়ক বাপ্পি হাওলাদার জানান, তাদের এই কর্মসূচি চলমান থাকবে, পাশপাশি জীবন রক্ষায় সংগঠনের সদস্য ও ডোনারদের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চালু করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।