আলমডাঙ্গায় ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬-তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে । উপজেলা প্রশাসন,আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধু্ প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন,উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সালমুন আহাম্মেদ ডন,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবির,আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অন্যদিকে আলমডাঙ্গার আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এর পূর্বে দলীয়,জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। বিকেলে দলীয় অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসুচীতে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ মোল্লা, প্রশান্ত অধিকারী,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম,সদস্য শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা,আনিসুজ্জামান মল্লিক, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহাম্মেদ ডন সাবেক পৌর সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, আমিনুল ইসলাম অপু,যুবলীগ নেতা আহসান উল্লাহ,সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ নেতা হাসান, বাদসা, সাকিব, রকি,টিটন প্রমুখ।
#চলনবিলের আলো / আপন