সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইল প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ আগস্ট, ২০২১

ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল শাখার যৌথ আয়োজনে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকালে নান্দাইল প্রেসক্লাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরন, কালো পতাকা উত্তোলন সহ উপজেলা সদর বঙ্গবন্ধু স্কয়ারে শ্রদ্ধ্যা জ্ঞাপন করা হয়। পরে সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাংবাদিক শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুল। এছাড়া আরো বক্তব্য রাখেন নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, প্রাথমিক শিক্ষক সমিতি নান্দাইল শাখার সভাপতি আমিনুল ইসলাম আঞ্জু, রাজগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম খোকন, বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল শাখার সহ-সভাপতি ডা. ফখর উদ্দিন ভুইয়া, নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইয়া, সাংবাদিক আর.এন শ্যামা, লেখক কলামিস্ট সাইদুর রহমান, পৌর জাসদের সভাপতি এ. হান্নান আল আজাদ, সাংবাদিক এইচ.এম সাইফুল্লাহ প্রমুখ। এসময় নান্দাইল সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক শাহজাহান ফকির, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, সিএনএন বাংলা টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম মোড়ল, সাংবাদিক মাহাবুব আলম খান, ডা. মঞ্জুরুল হক, জসিম উদ্দিন শাহ, আবু হানিফা প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৫ই আগস্টে শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।