সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় শোকদিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ আগস্ট, ২০২১
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও শোকদিবস পালন করা হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন। ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, মধুুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন শরীফ আহমেদ নাসির, এ্যাডভোকেট ইয়াকুব আলী, এএসপি সার্কেল শাহীনা আক্তার, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ওসি তারিক কামাল, ছাত্রলীগ উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিথুন প্রমূখ।
সভাশেষে মধুপুর পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল কর্তৃপক্ষকে একটি অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৩ জন বেকার যুবকের  মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেন, আমরা বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছি। এই হত্যাকান্ডের পেছনে যাঁরা জড়িত ছিল তাদের মুখোশ উম্মোচন করবো ইনশাআল্লাহ। 

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।