সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

যথাযোগ্য মর্যাদায় নান্দাইলে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ আগস্ট, ২০২১

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌর পরিষদ সহ সরকার দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. মাহফুজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবদেীন খান তুহিন, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ, জেলা পরিষদ সদস্য মো. আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুকন উদ্দিন, কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো. শরাফ উদ্দিন ভূইয়া, প্রাণি সম্পদ কর্মকর্তা মলয় কান্তি মোদক, সাংবাদিক নেতা এনামুল হক বাবুল, এড. হাবিবুর রহমান ফকির প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও ইউনিয়নের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে মাওলানা মোশারফ হোসেন বিশেষ মোনজাত পরিচালনা করেন। বিকালে আওয়ামীলীগ দলীয় কার্যালয়েও আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।