সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ আগস্ট, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগ কার্যালয়ে রবিবার সকাল আটটায় জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষকলীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, কালো ব্যাজ ধারণ শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
বাদ যোহর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার ও কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আবদুর রব সেরনিয়াবাত ও তাঁর পরিবারের যে সকল সদস্য ১৫ ই আগষ্টে ঘাতকের বুলেটে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে ভেগাই হালদার পাবলিক একাডেমী হল রুমে ১৫আগষ্ট সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিত সমদ্দার, পিয়ারা ফারুক বক্তিয়ার, ভাইস চেয়ারম্যানগন, সকল ইউপি চেয়ারম্যানগন, সহযোগী সকল সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার পাঁচটি ইউনিয়নের সকল মসজিদে জাতীয় শোক দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবসে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার, ইউএইচএএফপিও ডা. বখতিয়াল আল মামুন। পরে মসজিদে দোয়া মিলাদ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।