সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ আগস্ট, ২০২১

গোপালপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ ছোট মনির।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন এবং প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।
আলোচনা সভায় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বেকার যুবক ও যুবমহিলাদের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ঋণের চেক বিতরণ করা হয়। 

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।