সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে গভীর রাতের আগুনে পুড়লো দোকানপাট

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ আগস্ট, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে আগুন লেগে তিনটি দোকান পুড়ে চাই হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষ টাকার।

উপজেলার সদর ইউনিয়নের ভাটি গোরস্থান বাজারে ১৪ আগষ্ট দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, একটি ইলেকট্রনিক দোকান থেকে আগুনের সূত্রপাত। পাশের দোকানে ঘুমিয়ে থাকা এক দোকানি বিষয়টি টের পেয়ে ডাক চিৎকার করলে বাজারে অন্যান্য দোকানে ঘুমিয়ে থাকা দোকানীরা জেগে ওঠে।

মানুষের হৈ-হুল্লোড় শুনে এগিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসেকে। ফায়ার সার্ভিস টীম ঘটনাস্থলে এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বাজারের ব্যবসায়ী মোসলেম উদ্দিনের ঔষধের ফার্মিসি, রুহুল আমিনের মুদির দোকান, সাহেদ আলীর ইলেকট্রনিক এই তিনটি সম্পূর্ণ রুপে পুড়ে যায়। এতে সব মিলিয়ে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

এবিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিস টীম লিডার আঃ মালেক জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। যথাসময়ে আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে পুরো বাজার পুড়ে যেতে পারতো। ধারণা করছি ইলেকট্রনিকসের দোকান থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় আমরা প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রোধ করতে পেরেছি।

 

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।