সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

জাতীয় শোক দিবস উপলক্ষে নান্দাইলে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ আগস্ট, ২০২১

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নান্দাইল উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ আগষ্ট বিকাল চারটায় নান্দাইল উপজেলা হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নান্দাইল উপজেলা শাখার সভাপতি এস এম ফারুক সরকার।সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। জেলা পরিষদ সদস্য আবু বকর ছিদ্দিক বাহার,জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক তাসলিমা আক্তার লাভলি নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল, সংগঠনের জেলা শাখার সভাপতি আরিফুর ইসলাম সামাদ সহ আরও অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এটি মাননীয় প্রধানমন্ত্রীর প্রাণের সংগঠন। এই সংগঠনের নেতা কর্মীদের নতুন প্রজন্মের মাঝে ১৫ আগষ্টের নির্মম হত্যা কান্ডের সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে।
১৫ কালো রাতে নারকীয় হত্যা কান্ডের সাথে যারা জড়িত তাদের মরণোত্তর বিচার দাবি করেন তিনি।

আসর নামাজ বাদ কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।অতিথিদের আলোচনা শেষে সম্মিলিত মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।