সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

জাতীয় শোক দিবসে গোপালপুর পল্লী বিদ্যুৎ উদ্যোগে দুস্থ ও দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ আগস্ট, ২০২১

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকীতে মহান নেতা ও তার পরিবারের সকল শহীদ সদস্যগণের রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ টাঙ্গাইলের গোপালপুর জোনাল অফিস কর্তৃক দুস্থ ও হতদরিদ্র মানুষ খুঁজে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা  বিতরণ করা হয়।

খাদ্য সহায়তায় উপকরণ হিসেবে প্রতি প্যাকেটে
৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি মসুর ডাল ও হাফ লিটার সয়াবিন তেল ইত্যাদি।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে  গোপালপুর উপজেলার ১৫০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয় ।
খাদ্য সহায়তা দুস্থ ও হতদরিদ্র খুঁজে বের করে বাড়ি বাড়ি পৌঁছে দেন গোপালপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. মুজিবুল হক, এসময় সঙ্গে ছিলেনগোপালপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম, আরো উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।