সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে একদিনে করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ আগস্ট, ২০২১

গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিন্ম। আর এ সময়ের মধ্যে শনাক্তের দ্বিগুন ৩৪৫ জন সুস্থতা লাভ করেছেন।
শনিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত দুইজনসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে করোনায় আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯০ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭০ জন। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৭৬২ জনে। একইসময়ে সুস্থ হয়েছে ৩৪৫ জন। যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬২৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ৪৭ জন, পটুয়াখালীতে ২০ জন, ভোলায় ৯৩ জন, পিরোজপুরে সাত জন, বরগুনায় দুই জন ও ঝালকাঠিতে একজন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।