সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

১৫আগস্ট শোক দিবস উপলক্ষে রায়পুরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ আগস্ট, ২০২১
শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে লক্ষ্মীপুরের রায়পুরে কোরআনখানী, দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে রায়পুর পৌর আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল ও শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রায়পুর পৌরসভার সাবেক চেয়ারম্যান রফিকুল হায়দার বাবুল পাঠান, জেলা আওয়ামী লীগ সদস্য এডভোকেট মিজানুর রহমান মুন্সি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী নাজমুল কাদের গুলজার, রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাটসহ অনেকে।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহত সকল সদস্যের আত্মার মাগফেরাত করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময়  উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ১৫ই আগস্ট উপলক্ষে রায়পুরের ঐতিহ্যবাহী বড় মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেন সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।