সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

শেবাচিমের জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন ১১১অন্তঃস্বত্তা নার্স

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ আগস্ট, ২০২১

অন্তঃস্বত্তা নার্সদের করোনা মহামারীতেও কোন ছুটি নেই। ফলে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে শেবাচিম হাসপাতালে কর্মরত অন্তঃস্বত্তা ১১১ জন নার্স প্রতিনিয়ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে কর্মরত ৯২৭ জন নার্স রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এদের মধ্যে ১১১ জন নার্স (সেবিকা) অন্তঃস্বত্তা হয়ে পরলেও রোগীদের সেবায় তারা কখনও পিছু হটেননি। সর্বদা নিজেদেরকে রোগীর সেবায় নিয়োজিত রেখেছেন। এমনকি করোনার কারণে রোগীদের চাঁপ বৃদ্ধি পেলেও সেবা দিতে তারা কখনও বিরক্তবোধ মনে করেননি।

নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে অনেকসময় উল্টো রোগী ও তাদের স্বজনদের উগ্র আচরণ- শ্লীলতাহানি এবং নানারকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন সেবিকারা। তবুও তাদের (নার্স) সংসার জীবন রেখে একটা নির্ধারিত সময় ব্যয় করছেন রোগী সেবার কাজে।
শেবাচিম হাসপাতালে কর্মরত নার্স বর্তমানে অন্তঃ¯^ত্তা সালমা আক্তার বলেন, সরকার আমাদের জন্য ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি দিয়েছেন। আমরা সময়মত এসব ছুটি নিয়ে থাকি। কিন্তু করোনা মহামারী সংক্রান্ত বিষয়টি বিবেচনায় নিয়ে আমিসহ অন্যান্যরা অন্তঃস্বত্তা অবস্থায়ও নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছে।

সরেজমিনে দেখা গেছে, লেবার ওয়ার্ডে (পেয়িং বেড) কর্মরত সিনিয়র স্টাফ নার্স সোনিয়া আক্তার সাত মাসের অন্তঃস্বত্তা অবস্থায় করোনা পজেটিভ হয়েছেন। কয়েকদিন আগেই আবার তার মায়ের মৃত্যু হয়েছে। ফলে তাকে (সোনিয়া) ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি দেয়া হয়েছে।
শনিবার সকালে শেবাচিম হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সেলিনা আক্তার বলেন, বর্তমানে হাসপাতালে কর্মরত নার্সদের মধ্যে ১১১ জন অন্তঃস্বত্তা হয়ে পরেছেন। এদেরমধ্যে পর্যায়ক্রমে ৪০ জনকে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বপালন করা অন্যসব অন্তঃস্বত্তা সেবিকাদের ঝুঁকিপূর্ণ কোন কাজ দেওয়া হচ্ছেনা। তাদের প্রতি আমরা অন্যরা সবাই যত্নবান রয়েছি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।