সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ‘বিডি ক্লিন’-এর যাত্রা শুরু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ আগস্ট, ২০২১

পরিচ্ছন্নতার বার্তা শহর থেকে প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে দিতে কাজ করছে সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। কাজের সীমানা ছড়িয়ে দিতে বিডি ক্লিনের সাথে যুক্ত হলো আটোয়ারী উপজেলা। শুক্রবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার মানসিকতা নিয়ে একঝাঁক উদীয়মান তরুণ-তরুণীকে শপথ বাক্য পাঠ সহ হাতে ঝাড়– নিয়ে উপজেলা পরিষদ চত্বরের আবর্জনা পরিস্কারের মধ্য দিয়ে বিডি ক্লিন আটোয়ারী উপজেলা শাখার যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বিডি ক্লিনে নবাগত উদীয়মান উদ্দ্যমী একঝাঁক তরুণ-তরুণীকে শপথবাক্য পাঠ করান এবং বিডি ক্লিন-এর সদস্যদের পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দিয়ে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসেন। আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিডি ক্লিন-এর নেতৃবৃন্দ।

 

 

#চলনবিলের আলো / আপন

 

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।