সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে মরহুম রশিদ মাস্টারের স্বরণ সভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ আগস্ট, ২০২১
টাঙ্গাইলের  গোপালপুর উপজেলার নবগ্রাম দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)’র উপজেলা সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুর রশিদ মাস্টারের স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩জুলাই) বিকালে ধোপাকান্দি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের কেন্দ্রিয় কবরস্থান মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক নওজেশ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভূঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ছোট মনির।
যুবলীগ সভাপতি আশরাফুল ইসলাম আরিফ তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আঃ হাই, জেলা পরিষদ সদস্য এস.এম রফিকুল ইসলাম, বিএমজিটিএ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও জেলা আহবায়ক অধ্যাপক কেএম শামীম ও জেলা সদস্য আশরাফ আলী, ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম প্রমূখ।
উল্লেখ্য, গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত ছাদের আলীর কৃতিসন্তান মোঃ আব্দুর রশিদ মাস্টার গত ২৫জুলাই রবিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।