সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বানারীপাড়ায় প্রেসক্লাবের সাংবাদিক পরিবারের সুস্থতা কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ আগস্ট, ২০২১

বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের মাতা, নির্বাহী সদস্য এসএম গোলাম মাহমুদ রিপনের পিতা ও সাংগঠনিক সম্পাদক শফিক শাহিনের মাতা অসুস্থ। তাদের সুস্থতা কামনায় দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০আগস্ট) বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ৩ পরিবারের অসুস্থ সদস্যদের সহ বিশ্বের সকল অসুস্থ মানুষের সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেণ, অত্র মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ নূরে নূহু। দোয়া-মিলাদের আয়োজন করেণ বানারীপাড়া প্রেসক্লাবের পক্ষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সদস্য আক্তার হোসেন মোল্লা এবং ওয়েলফেয়ার এসোসিয়েশনের কর্তৃপক্ষ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, জাকির হোসেন, জাহিন খালাসী , মামুন আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম-সম্পাদক মোঘল সুমন শাফকাত (শুভ মোঘল), সজল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, সদস্য মো: রুবেল বেপারী , বন্দর বাজার ব্যবসায়ী কামাল আহম্মেদ বিপ্লব, মোজাম্মেল হোসেন, বানারীপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য মো. আব্দুল্লাহ, মো. রুবেল বেপারী, মেহেদি আল-মামুন, কাওসার বালী, আলামিন আকন, তাইজুল, তরিকুল, আরাফাত মল্লিক, পিয়াস, আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান প্রমূখ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।