সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

অপহরণের তিনদিন পর টমটম চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ আগস্ট, ২০২১

কক্সবাজার সদর ভারুয়াখালী থেকে সায়মন আনুমানিক (১৩) বছর একজন মিনি টমটম চালক এর লাশ উদ্ধার করা হয়েছে। ১৩ আগষ্ট শুক্রবার ৪:৩০মিঃ দিকে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর ভারুয়াখালী ঘোনাপাড়া শিয়াইল্লামোরা নামক স্থানে বস্তাবন্দি লাশটি দেখতে পায়, এরপর পুলিশকে খবর দিলে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে । বস্তাবন্দি লাশ টি হচ্ছে রামু রশিদ নগর এলাকার ৩নং ওয়ার্ড ধলিরছড়া গ্রামের হত দরীদ্র পরিবার ছাবের আহমদ ছেলে । স্হায়ী সূত্রে জানাযায়, সায়মনকে অপহরণ করে নিয়ে নির্মম ভাবে খুন করেছে অপহরণকারী চক্র এবং সাথে লুণ্ঠন করা হয়েছে তার চালিত মিনি টমটম। ওই সময় ঘটনা স্থল পরিদর্শন করেন কক্সবাজার ৩ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব সায়মুম সরওয়ার কমল। এখনো টমটম উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অপহরণকৃত টনটন সন্ধান পাওয়া গেছে এবং সহযে উদ্ধার করা সম্ভব হবে।

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস বলেন, আজ সন্ধার সময় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও ময়নাতদন্তের ফলাফল পাওয়ার পর জানা যাবে। মিনি টমটম অপহরণ থেকে কিছু আসামি চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াদিন রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।