সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে মরহুম হাসান আলী ভূইঁয়া ফুরকানিয়া মাদ্রাসার শুভ উদ্ভোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ আগস্ট, ২০২১

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের দক্ষিণ রাজাবাড়িয়া গ্রামে শুক্রবার (১৩ই আগষ্ট) বাদ জোহর সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. তফাজ্জল হোসেন ভূইঁয়ার আর্থিক সহযোগিতায় তাঁর মরহুম পিতা হাসান আলী ভূইঁয়ার নামে ফুরকানিয়া মাদ্রাসার শুভ উদ্ভোধন করেন বিশিষ্ট আলেম হয়রত মাওলানা মুফতি আব্দুল হাসিম। এ উপলক্ষে সমাজ সেবক মো. নূরুল ইসলাম ভূইঁয়ার সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল রোড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. আব্দুর রাশিদ মিয়া, জমিস উদ্দিন, মাসুদ রানা, ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী রবিন ফকির, শামছুল হক, ফজলুল হক ও শহিদ মিয়া। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, নান্দাইল প্রেসকাবের আজীবন সদস্য সৌদি প্রবাসী সমাজ সেবক মো. তফাজ্জল হোসেন ভূইঁয়া ৫লক্ষ টাকা অনুদানের মাধ্যমে “মরহুম হাসান আলী ভূইঁয়া ফুরকানিয়া মাদ্রাসা” নামে একটি আধা পাকা ঘর নিমার্ণ করে দিয়েছেন। এলাকাবাসী তফাজ্জল হোসেন ভূইঁয়ার প্রতি গভীর কৃতজ্ঞা প্রকাশ সহ মাদ্রাসাটি পরিচালনায় সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।