সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় পাঁচ মাস পর স্কুল ছাত্রী উদ্ধার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় অপহণের পাঁচ মাস পর স্কুল পড়ুয়া ছাত্রীকে নড়াইল থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের সফিকুল ইসলাম সরদারের মেয়ে ও বাগধা দাসপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী রুবিনা ইসলাম নুরানী (১৩)কে গত ২৪ ফেব্রুয়ারী দুপুরে দক্ষিন চাঁদত্রিশিরা বড়ইতলা বাজার এলাকা থেকে শাহীন বেপারীর নেতৃত্বে ৪/৫জনের একটি দল পহরণ করে।
অপহরণের ঘটনায় ওই ছাত্রীর মা লিজা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন, নং-১২(২৭.২.২১)। ওই মামলার তদন্তকারী অফিসার এসআই মনিরুজ্জামান নড়াইল সদর থানার মাইচপাড়া এলাকার একটি বাসা থেকে অপহৃতা স্কুল ছাত্রী রুবিনা ইসলামকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করে। এসময় অপহরণকারী শাহীন বেপারী পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত রুবিনাকে শুক্রবার ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।