সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বরিশালেমানববন্ধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

খুলনার রূপসা উপজেলার শিয়ালকাঠি গ্রামে অর্ধশত হিন্দু পরিবারের ওপর হামলা চালিয়ে মন্দির, প্রতিমা এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় নগরীর সদর রোডে ঘন্টাব্যাপী মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। মহাজোটের সভাপতি সঞ্জয় ঘোষের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশে ভাবমূর্তি বিনষ্ট করতেই মৌলবাদী স্বাধীনতা বিরোধী চক্র এই হামলার ঘটনা ঘটিয়েছে। এ ধরণের হামলা ও নির্যাতন চালিয়ে অস্তিতিশীল পরিস্থিতি তৈরী করে এ দেশ থেকে হিন্দু শুণ্য করার চেষ্টা চালানো হচ্ছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হামলাকারীদের কঠোর হস্তে দমন করতে বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন, বাংলাদেশ জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।