সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে ব্যক্তি উদ্যোগে কাঁচা রাস্তা সংস্কার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল আটাপাড়া হতে গইজারপাড়া যাওয়ার রাস্তা ও বাইশকাইল লিচুতলা হতে আতরপাড়া যাওয়ার রাস্তা, বৃষ্টির কারণে চলাচল অনুপযোগী হয়ে পড়ায়, নিজ অর্থায়নে দুই গাড়ি ইট, দুই গাড়ি বালু দিয়ে সংস্কার করার উদ্যোগ নেন নগদা শিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নূরুল ইসলাম (নূরু) ।

বৃহস্পতিবার (১২আগষ্ট) বিকালে রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করেন তিনি ।
এসময় তার সাথে ছিলেন অত্র ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মীবৃন্দ ।
জানা যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তাগুলো চলাচল অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় জনগণ নূরুল ইসলাম নূরুর নিকট রাস্তা সংস্কারের দাবি জানায়, এর পরিপ্রেক্ষিতে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন তিনি । এতে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন ।
এ ব্যাপারে নূরুল ইসলাম নূরু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ছোট মনির এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করতেই আমি রাজনীতি করি, জনসাধারণের কল্যানের জন্য আগামীতেও কাজ করে যাবো ।
উল্লেখ্য, আগামী নগদা শিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ নূরুল ইসলাম নূরু বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী । তিনি সমাজসেবামূলক কাজে অংশ নিয়ে ইতিমধ্যেই জনগণের প্রসংশা কুড়িয়েছেন । 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।