সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বিআরডিবি’র প্রনোদনা ঋণ বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

কোভিড-১৯ সংক্রমনে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বিআরডিবি’র প্রনোদনা ঋণ বিতরণ কার্যক্রম পঞ্চগড়ের আটোয়ারীতে শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) উপজেলা বিআরডিবি কার্যালয়ে বিআরডিবি পঞ্চগড়ের উপ-পরিচালক মোঃ শামসুর রহমান উপস্থিত থেকে প্রনোদনা ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে কোভিড-১৯ সংক্রমনে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তা মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া গ্রামের সুজন চন্দ্র বর্মন কে একলক্ষ টাকা এবং মির্জাপুর গ্রামের টুনকু মোহাম্মদকে একলক্ষ টাকা প্রনোদনা ঋণ বিতরণ করা হয়। উপ-পরিচালক শামসুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন করতে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তদের মাঝে নামমাত্র সুদে এ ঋণ বিতরণ করা হচ্ছে। আজ দু’জনের মাঝে দুই লক্ষ টাকার ঋণ বিতরণ করা হলো। পরে ক্রমান্বয়ে আরো প্রনোদনা ঋণ বিতরণ করা হবে। এসময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ জাকিরুল ইসলাম, সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মচারী সহ সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

 

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।