সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে ঝালকাঠি জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে।
১৫ আগষ্ট বাঙ্গালী জাতির ইতিহাসে গভীরতম শোকাবহ, হৃদয়বিদারক একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের বর্বরতম হত্যাকান্ডের শিকার হন স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যগণ।
সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি পরিপালন সাপেক্ষে ১৩ আগষ্ট সকাল ১০টা হতে ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন কমৃসুচী গ্রহন করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।

কর্মসূচীর মধ্যে রয়েছে ১৩ আগষ্ট সকাল সাড়ে ১০টায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তার ব্যবস্থাপনায় রচনা লিখন প্রতিযোগীতা, বিষয় স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।অনধিক ৪০০ শব্দ। জমাদানের শেষ তারিখ ১৩ আগস্ট সকাল ১০:৩০মি, স্থান জেলা শিল্পকলা একাডেমি, ঝালকাঠি। দুপুর ১২টায় চিত্রাঙ্কন প্রতিযোগীতা।
১৪ আগস্ট সকাল সাড়ে ১০টায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তার ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমিতে দোয়া ও মিলাদ মাহফিল। ১১টায় ঝালকাঠি ইসলামী ফাউন্ডেশনে হামদ্ ও নাত প্রতিযোগীতা। দুপুর ১২টায় জেরা কালচারাল অফিসারের ব্যবস্থাপনায় অনলাইনে বঙ্গবন্ধুর উপর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগীতা।

১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা ার্ধনমিত রাখা। সকার ৯টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ।সকাল ১০টায় আলোচনা সভা ও যুব  ঋণের চেক বিতরণ ও পুরষ্কার বিতরণী। একই দিন বাদ যোহর মসজিদে এবং সুবিধামত সময়ে মসজীদ. মন্দির, গীর্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং সন্ধ্যায় ৭টায় শহরের কালীবাড়ি রোডে বারচালার সামনে “চিরঞ্জীব বঙ্গবন্ধু” প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।