সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

সাংবাদিকদের বুনিয়াদি ও তথ্য অধিকার আইন বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে উঠতে পারলে কাজের অভাব হয়না। লক্ষ্য স্থির রেখে বড় হবার দৃঢ় স্বপ্ন থাকতে হবে। নয়তো পেশায় টিকে থাকা যাবেনা। কথাগুলো বলেছেন-কথা সাহিত্যিক ও সাংবাদিক ইজাজ আহমেদ মিলন।

তিনি আরও বলেন, হীনমন্যতা থেকে ঘুরে দাঁড়ালে সাংবাদিকতায় সফলতা আসবেই। নির্ধারিত গন্তব্যে যাবার আগেই ঝড়ে যাবার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। জানার জন্য প্রচুর বই পড়তে হবে। শেরেবাংলা একে ফজলুল হকের একটি উক্তি দিয়ে তিনি আরও বলেন-যে দেশের মায়েরা ইঁদুর বিড়ালের গল্প শুনিয়ে শিশুদের ঘুম পড়ান, সেই শিশুরা কিভাবে বাঘের সাথে যুদ্ধ করবেন।

বুধবার দিবাগত রাত নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত সাংবাদিকদের তৃতীয় ব্যাচের বুনিয়াদি ও তথ্য অধিকার আইন বিষয়ক ভার্চুয়াল প্রশি¶নের দ্বিতীয়দিনে যুক্ত হয়ে এসব কথাগুলো বলেছেন।

বরিশালসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার পেশাজীবী সাংবাদিকের অংশগ্রহণে ভার্চুয়াল প্রশিক্ষনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, আইন উপদেষ্টা এ্যাডভোকেট মোঃ কাওসার হোসাইন, সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রতন সরকার, প্রশি¶ণ সম্পাদক আবুল হাসান বেলাল, আইটি বিভাগের সম্পাদক তাওহীদ হাসান ও হাসানুর রহমান সুমন প্রমুখ।

সেহলী পারভীনের সঞ্চালনায় প্রশি¶নার্থীদের মাঝে তথ্য অধিকার আইন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সাংবাদিকতার নানা সমস্যা ও সম্ভাবনার দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।