সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে ফ্রি অক্সিজেন ও মেডিসিন সেবার উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

করোনায় আক্রান্তদের জন্য জেলা প্রশাসনের বিনামূল্যে অক্সিজেন সেবা ও দরিদ্র অসহায় মানুষের জন্য ফ্রি মেডিসিন সেবার উদ্বোধণ করা হয়েছে। এখন থেকে ফোন করলেই রোগীদের বাসায় এ সেবা পৌঁছে দেয়া হবে।

বুধবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল সদর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে অক্সিজেন সেবা ও ফ্রি মেডিসিন সার্ভিসের উদ্বোধণ করেছেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল। চৌকস জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

জেলা প্রশাসক জানিয়েছেন, প্রথমে ১০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে যাত্রা শুরু করা এ সেবা পরিচালনা করা হবে। পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দরিদ্র অসহায় মানুষের জন্য ২২ ধরনের ওষুধ দেওয়া হবে। অক্সিজেনের জন্য ২৪ ঘন্টার হটলাইন নাম্বার (০১৭৪৫-০৩৬৫৪০, ০১৭১২-৭০০৩৩৮, ০১৯৬৯-৭৯৩৮৭৬, ০১৭৬৭-৫৮১৭২২ ও ০১৯৯৯-৭৮৫৮৯৩)।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।