সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

অসুস্থতা থেকে মুক্তির জন্য দুই সন্তানের জনকের বিষপান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

দীর্ঘ দিনের শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পেতে আত্মহত্যার জন্য বিষ পান করেছে দুই সন্তানের জনক স্বপন সরকার নামের এক ব্যক্তি। মুমূর্ষ অবস্থায় স্বনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামে। স্বপন (৪৫) ওই গ্রামের হরিপদ সরকারের ছেলে এবং দুই সন্তানের জনক।

স্বপন সরকারের ছেলে শাওন সরকার জানান, অনেকদিন যাবৎ তার বাবা শারীরক অসুস্থতা নিয়ে জীবন যাপন করছেন। এক সপ্তাহ আগে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয়। সেখান থেকে বাড়িতে আসার পর থেকেই আবার শারীরিক অসুস্থতা নিয়ে ছটফট করতে থাকেন তিনি। বুধবার সন্ধ্যায় শারীরিক অসুস্থ্যতা থেকে মুক্তি পেতে বাবা ঘরে থাকা কীটনাশক পান করে।

তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন মোল্লা জানান, কীটনাশক পানে অসুস্থ এক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে ভর্তি করা হলে তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।