সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে দেড় কেজি গাঁজা সহ আটক-২

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
নওগাঁর সাপাহারে দেড় কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার জয়দেবপুর গ্রামের মৃত আ: সামাদের ছেলে নাঈমুল হক (৩২) ও আইহাই দিঘীপাড়া গ্রামের আ: হামিদের ছেলে সেলিম (৩৩)।
বুধবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার জবই বিল ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজুল হক, আ: আলিম ও একরামুল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালায়। এসময় ১ কেজি ৫ শ গ্রাম গাঁজা সহ তাদেরকে আটক করে পুলিশ।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর বৃহস্পতিবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।