সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বিএনপি নেতা বকুলের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ আগস্ট, ২০২১
বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণে মহানগরী খুলনার নিম্ন আয়ের মানুষ ও পথচারীদের মাঝে ধারাবাহিক ভাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে যাচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
বুধবার (১১আগস্ট) দুপুর ১২ঃ৩০টায় খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত বৈকালি মোড়ে তরুণ বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় এবং সম্মিলিত পেশাজীবী পরিষদ, খুলনার নেতৃবৃন্দের তত্বাবধানে খালিশপুর থানার নিম্ন আয়ের মানুষ ও পথচারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে ৫০০০মাস্ক, ৫০০ হ্যান্ড স্যানিটাইজারের বোতল এবং ৫০০জোড়া হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়।
সম্মিলিত পেশাজীবী পরিষদ নেতা ডা. শেখ মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং প্রকৌশলী মোঃ আরিফুর রহমান জুয়েলের সঞ্চালনায় উক্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির অন্যতম সহ সভাপতি স ম আব্দুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি নেতাঃ শেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, শেখ সাদী, আবুল কালাম জিয়া, শেখ মতিয়ার রহমান, মিজান প্রমুখ।
সম্মিলিত পেশাজীবী পরিষদ, খুলনার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ ডা. আবু জাফর মোঃ সালেহ (পলাশ), সাংবাদিক মোঃ রাশিদুল ইসলাম, এ্যাড. তুষার, এ্যাড. আব্দুল হক, সাংবাদিক এহতেশামুল হক শাওন, সাংবাদিক মোঃ এরশাদ, সাংবাদিক রানা, ডা. তারেক মোঃ শাহজাহান, প্রকৌশলী আরিফুল হক প্রমুখ।
যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মাসুদ পারভেজ লিটন, সামাদ বিশ্বাস, মোঃ নাজমুল হোসেন বাবু, মাসুদ, আল আমিন তালুকদার, আসলাম খান রনি, রানা, আব্দুল্লাহ আল ফয়সাল প্রমুখ।
সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ সত্যানন্দ দত্ত, আল মামুন সরদার প্রমুখ।
ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ কাজী সালমান মেহেদী, আহমেদ সালেহ সিফাত, মোঃ হানিফ আকাশ, রাব্বি রহমান, ঈসমাইল হোসেন দীপু, আহমেদ আলী অন্তু, মোঃ মাহিম, মোঃ রায়হান শেখ প্রমুখ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।