সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

হরিপুরে পৃথকভাবে ২৯ বোতল মাদকসহ ২জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ আগস্ট, ২০২১

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যের ১০টি বোতলসহ শরিফ(২২) কে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ।

১১ই আগষ্ট বুধবার বিকাল ৪টায় উপজেলার সদর ইউনিয়নের দনগা এলাকা হতে এসব মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। আটককৃত যুবক একই এলাকার আসগর আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গ জেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই রাকিবুল ইসলাম রাকিব এর নেতৃত্বে মাদক কারবারি শরিফের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বসতবাড়ি তল্লাশী করে একটি সীমান্তের তার কাটার যন্ত্র(কাঁচি) ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্যের ১০টি বোতলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জব্দকৃত মাদকসহ তাকে ঠাকুরগাঁওয়ের হস্তান্তর করা হবে ।

তিনি আরো জানান, গতকাল ১০ই আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের দিলগাও গ্রাম সংলগ্ন কবরস্থানের পূর্ব প্রান্তের বটগাছের নিচে ফাঁকা জায়গা থেকে ১৯ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল সেটসহ আসরাফ আলী নামের একজনকে আটক করা।

আটককৃত আসরাফ আলী দিলগাও গ্রামের হালিম এর ছেলে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্যে আইনে মামলা দায়ের করে জব্দকৃত মাদকসহ তাকে ঠাকুরগাঁওয়ের হস্তান্তর করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।