সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে বিআরডিবি প্রণোদনার এসএমই ঋন বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ আগস্ট, ২০২১
নওগাঁর সাপাহার উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা ঋণের আওতায় এসএমই ঋন বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে   উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল ,বিআরডিবি’র  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা  আলমগীর হোসেন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র অফিসার আসমা আক্তার, ইউসিসিএ সভাপতি আশরাফুল আলম, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা প্রমুখ। অনুষ্ঠানে  উপজেলার বিভিন্ন ক্যাটাগরির  উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা তহবিলের  ১৫ জন সদস্যের মাঝে ১৫  লাখ  টাকা ঋণ পত্র হস্তান্তর করেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেন জানান যেসকল উদ্যোক্তা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা ঋণের আওতায় এসএমই ঋন দিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতি কাটিয়ে উঠার জন্য এই প্রণোদনা ঋণ বিতরণ এর মূল উদ্দেশ্য। এই ঋণ পেলে উদ্যোক্তাগণ তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তবে  ঋণের চাহিদা অনেক বেশি ছিল বলে উদ্যোক্তারা  জানিয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।