সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

টেবিল ফ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ আগস্ট, ২০২১

ঠাকুরগাঁও সদর উপজেলার ২নং আখানাগর ইউনিয়নের বাড়িতে টেবিল ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হায়দার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় এই ঘটনা ঘটে।

নিহত মারুফ হায়দার ঠাকুরগাঁও সদর উপজেলার আখানাগর ইউনিয়নে বারপটিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার(১০ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারুফ হায়দার নিজের ঘরে টেবিল ফ্যান মেরামত করছিল। অসাবধানতাবশত: মাল্টিপ্লাগের বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।এতে গুরুতর আহত হয় মারুফ।গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।