সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে মোবাইল কোর্টে ২ লক্ষ ৪৭ হাজার ৮শত টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ আগস্ট, ২০২১

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর তৃতীয় ধাপের লকডাউনে কঠোর অবস্থানে ছিলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসন। সংক্রমণ রোধে নিয়মিত মোবাইল কোর্ট ও জরিমানা অব্যাহত রাখেন। গত ১ জুলাই থেকে ১০ আগষ্ট পর্যন্ত উপজেলায় মোট ৪৭৪ টি মামলায় ২ লক্ষ ৪৭ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান ও সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর নিয়মিত অভিযান পরিচালনা করেন।

 

অফিস সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান গত ১ জুলাই থেকে ১০ আগষ্ট পর্যন্ত ১৫ কার্যদিবসে ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ১৯৯ টি মামলায় ১ লক্ষ ১৩ হাজার ৮ শত টাকা জরিমানা করেন। অপর দিকে সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর ২৪ কার্যদিবসে মোট ২৭৫ টি মামলায় ১ লক্ষ ৩৪ হাজার টাকা জরিমানা করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান বলেন, সাধারন জনগণকে সর্তক করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। জরিমানার পাশাপাশি মাস্ক বিতরণ সহ মাইকিং করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করি। সরকার সংক্রমণ রোধে নতুন করে কোন প্রজ্ঞাপন জারি করলে সেই মোতাবেক আমরা কাজ করবো।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।