সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে নদী থেকে অর্ধগলিত মহিলার লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
টাঙ্গাইলের নাগরপুরে নোয়াই নদী থেকে এক অর্ধগলিত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুরে উপজেলার ভাদ্রা ইউনিয়নের লক্ষ্মীদিয়া গ্রামের নোয়াই নদী থেকে অজ্ঞাত পরিচয় এ মহিলার  মৃতদেহ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার নোয়াই নদীতে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা নাগরপুর থানায় খবর দেয় । পরে থানা পুলিশ পরিচয়হীন এ লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠায়। লাশের পরনে ছিল সবুজ রংয়ের সেলোয়ার, গোলাপী প্রিন্টের কামিজ ও কামরে একটি পেয়ারা বাধাঁ ছিল।
 নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে নোয়াই নদী থেকে লাশ উদ্ধার করি। তবে লাশটির কোন পরিচয় এখনও পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারনা করছি অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে এবং সম্ভবত তিন চারদিন আগে তার মৃত্যু হয়েছে।  অজ্ঞাত লাশটির ব্যাপারে তদন্ত চলছে । 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।