সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর প্রণোদনার ঋণ পেলেন শরণখোলার ২৯ পল্লী উদ্যোক্তা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা তহবিল থেকে বাগেরহাটের শরণখোলায় কভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যাক্তাদের ঋণ প্রদান করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মাধ্যমে স্বল্প সুদে ২৯ জন সদস্যের প্রত্যেককে এক লাখ করে মোট ২৯ লাখ টাকা ঋণ প্রদান করা হয়।

গরু মোটাতাজাকরণ, হঁস মুরগি পালন ও মৎস্য চাষের জন্য সোমবার (০৯ আগস্ট) সকালে বিআরডিবির উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে এই ঋণ বিতরণ করা হয়।
বিআরডিবি সভাপতি এম সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা মোসা. লাবনী খাতুনের সঞ্চালনায় ঋণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত, পল্লী উন্নয়ন বোর্ডের বাগেরহাটের উপপরিচালক মো. নাসির উদ্দিন, জনতা ব্যাংকের শরণখোলা শাখার ব্যবস্থাপক সুজন পোদ্দার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এসকেন্দার আলী প্রমুখ।

উপজেলা পল্লী উন্নয়ন অফিস সূত্র জানায়, করোনা দুর্যোগে ভেঙে পড়া গ্রামীণ অর্থনীতি সচল এবং গ্রাম পর্যায়ের পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের সাবলম্বী করতে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উদ্যাগ গ্রহণ করেন। তারই ধারবাহিকতায় মাত্র ৪ শতাংশ সেবামূল্যে প্রথম পর্যায় শরণখোলার ২৯ জন উদ্যোক্তার মাঝে এই ঋণ প্রদান করা হয়। ঋণ গ্রহণের তিন মাস পর থেকে পরবর্তী ২৪ মাসে ১৮টি সমকিস্তিতে এই ঋণ পরিশোধ করতে হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।