সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহার করায় মোবাইল কোর্টের অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন অপরাধে ৮৫ হাজার পাঁচশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নগরীর সদর রোড ও বাটারগলি এলাকায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল-হেলাল। এসময় নগরীর বাটারগলি এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহার করে সেবা গ্রহীতাদের জীবনহানিমূলক কর্মকান্ডের জন্য সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৩০ হাজার টাকা এবং একই অপরাধে গ্লোব ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি অনুসরন না করায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে অভিযান চালিয়ে ছয়জন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার পাঁচশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।