সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালের লঞ্চগুলোতে চলছে ছাড়ার প্রস্তুতি;মানতে হবে স্বাস্থ্যবিধি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

কঠোর লকডাউন শিথিল করে বুধবার থেকে সারাদেশে শুরু হচ্ছে গণপরিবহন চলাচল। সরকারের এ ঘোষণার পর বরিশাল-ঢাকা রুটের লঞ্চ ও বাস চলাচলের প্রস্তুতি শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বরিশাল নদী বন্দরে নোঙর করা লঞ্চগুলোতে চলছে ধোঁয়া মোছার কাজ।স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন পর লকডাউন শিথিল করায় ঢাকামুখী যাত্রীদের চাঁপ রয়েছে। যার প্রমান মিলেছে লঞ্চের কেবিনের আগাম টিকিটের ব্যাপক চাহিদা থাকায়। গত ২০দিন পর লঞ্চ চলাচল শুরুর খবরে খুশি নৌযান শ্রমিকরা।

বরিশাল নদী বন্দরের কর্মকর্তারা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে হবে লঞ্চগুলোকে। ব্যতয় হলেই নেয়া হবে কঠোর ব্যবস্থা।

সূত্রমতে, করোনা সংক্রমণরোধে কঠোর লকডাউনকালীন বরিশাল নদী বন্দরে নোঙর করে রাখা বিলাসবহুল নয়টি লঞ্চ ঘাটে অলস থাকাবস্থায় ধুলো ময়লায় একাকার হয়েছে। ফলে সরকারের নির্দেশনা অনুযায়ী লঞ্চগুলোতে যাত্রী পরিবহনের উপযোগি করে তোলা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে প্রতিটি লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি প্রায় শেষ হয়ে গেছে। বরিশাল-ঢাকা রুটের সুন্দরবন নেভিগেশনের কাউন্টার ম্যানেজার জাকির হোসেন বলেন, দীর্ঘদিন লকডাউন থাকায় মানুষজন অনেক প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারেনি। লকডাউন শিথিল করায় আটকে থাকা মানুষ গন্তব্যে যেতে লঞ্চের আগাম কেবিন টিকিট সংগ্রহ করেছেন। ফলে ইতোমধ্যে কেবিন টিকিট বিক্রি প্রায় শেষ হয়ে গেছে। যাত্রীদের কাছ থেকে লকডাউনের আগের ভাড়া নেয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালাতে হবে। লঞ্চগুলো ধারণ ক্ষমতার সমসংখ্যক যাত্রী পরিবহন করতে পারবে। সাধারণ সময়ের নির্ধারিত ভাড়ায় যাত্রীরা চলাচল করতে পারবেন বলে তিনি জানিয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।