সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে ক্যাম্পেইনে লক্ষ্য মাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় ক্যাম্পেইনের মাধ্যমে লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ হাজার ৫৪৮ জনকে বেশি করোনার প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। তারপরেও অনলাইনে আবেদন করা সত্বেও প্রথম সারির অনেকেই এখন পর্যন্ত টিকা পাননি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, জেলার ১০ উপজেলায় লক্ষ্যমাত্রা ছিলো ৫২ হাজার দুইশ’। সেখানে টিকা দেওয়া হয়েছে ৫৬ হাজার ২১৮ জনকে। একইভাবে সিটি কর্পোরেশন এলাকায় লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার। সেখানে দেওয়া হয়েছে ১৯ হাজার ৫৩০ জনকে।

সিভিল সার্জন আরও বলেন, জেলার দশটি উপজেলায় ৮৭টি ইউনিয়নের ৮৭টি কেন্দ্রের ২৬১টি বুথে চলেছে টিকা ক্যাম্পেইন। এসব ক্যাম্পে লক্ষ্যমাত্রার চেয়ে চার হাজার ১৮ জনকে বেশি টিকা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে নিবন্ধনকৃত যাদের তারিখ পরেছে তাদের টিকা দেওয়া চলমান রয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডের ৬৪টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে। এসব কেন্দ্রে টিকা প্রদানের লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ৫৩০ জনকে বেশি টিকা দেওয়া হয়েছে। অপরদিকে একাধিক শিক্ষকরা বলেন, তারা করোনার প্রতিষেধক টিকা গ্রহণের জন্য অনলাইনে আবেদন করা সবত্বেও এখন পর্যন্ত টিকা দেওয়ার ম্যাসেজ পাননি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।