সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে কৃষকের সুবিধার্থে বৈরান নদীর উপর কাঠের সাঁকো নির্মাণ শুরু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের, খরুরিয়া হতে দেবীপুর যাওয়ার জন্য জনসাধারনের চলাচলের সুবিধার্থে বৈরান নদীর উপর,  টাঙ্গাইল ২ (গোপালপুর, ভুঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ছোট মনিরের নিজস্ব অর্থায়নে একটি কাঠের সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে ।
মঙ্গলবার সকাল ১০টায় সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করেন গোপালপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও এজিএস, বিশিষ্ট সমাজসেবক  আলহাজ্ব মারুফ হাসান (জামী) এসময় তার সাথে ছিলেন নগদা শিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ শাহ আলম (মাস্টার) অত্র ইউনিয়নের ইউপি সদস্য মোঃ জুলহাস উদ্দিন, মোঃ উজ্জ্বল মিয়া, গোলাপ হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ আকন্দ,গোপালপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভীরুল ইসলাম সিয়াম, অত্র ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আওলাদ ইবনে মনির সহ ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ ।
সরেজমিন ঘুরে জানা যায়,  নগদা শিমলা, ধোপাকান্দি ও মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের  ৮/১০টি গ্রামের কৃষক ও জনসাধারণের চলাচলের জন্য এই সাঁকোটি অতি গুরুত্বপূর্ণ, খরুরিয়া সহ আশেপাশে কয়েকটি গ্রামের কৃষক ও জনসাধারন দীর্ঘদিন ধরে অত্র স্থানে কাঠের সাকো নির্মাণের দাবি জানিয়ে আসছে ।
গোপালপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও এজিএস  আলহাজ্ব মারুফ হাসান (জামী)বলেনঃ জাতীয় সংসদ সদস্য ছোট মনির মহোদয়ের নিজস্ব অর্থায়নে এই গুরুত্বপূর্ণ সাঁকোটি নির্মাণ  করা হচ্ছে, আগামী সাতদিনের মধ্যে উক্ত সাঁকো নির্মাণ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে । নগদা শিমলা ইউনিয়নের অনেক কৃষককে সাতাঁর কেটে নদীর ওপারে যেয়ে চাষাবাদ করতে হয়,  এই সাঁকো নির্মাণের মাধ্যমে অনেক কৃষকের দুর্ভোগ লাঘব হবে । 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।