সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির নলছিটিতে জেলা পরিষদ কর্তৃক কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
ঝালকাঠির নলছিটিতে জেলা পরিষদ কর্তৃক কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ আগষ্ট মঙ্গলবার সকাল ১১ টায় নলছিটি পৌরসভা কার্যালয়ে পৌর কর্মচারীদের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হ্যান্ড স্যানেটাইজার, হ্যান্ডওয়াশ, লাক্স সাবান ও মাক্স বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নলছিটির পৌর মেয়র ও সাবেক জেলা পরিষদ সদস্য আঃ অহেদ কবির খান, জেলা পরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সিন্টু ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ।
পৌরমেয়র আঃ অহেদ কবির খান তার বক্তব্যে বলেন, “আগস্ট মাস শোকের মাস। এই মাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বúরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা স্বাধীনতার স্থপতিকে হারিয়েছিলাম। ফলে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতিসাধিত হয়েছে। তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকলকে চলতে হবে এবং মহামারি কোভিড-১৯ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে এবং সরকারী বিধি নিষেধ মেনে চলতে হবে।”
এ সময় জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান সিন্টু বলেন, বর্তমান সরকার মহামারি কোভিট ১৯ প্রতিরোধে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সকল জনগনকে সচেতনভাবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। অন্যথায় আমরা করোনার ছোবল থেকে রক্ষা পাব না। তিনি ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর পরিবারের শহীদদের রুহের মাফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।