সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে প্রধানমন্ত্রীর প্রদানকৃত নতুন এম্বুল্যান্সের শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদানকৃত নতুন এম্বুল্যান্সের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থেকে সরাকরি নতুন এম্বুল্যান্সের উদ্বোধন করা হয়। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং হাসপাতালে সেবার মান বাড়াতে এক্স-রে মেশিন, প্যাথলোজিক্যাল বিভাগ চালু সহ হাসপাতালে জনবল বৃদ্ধির দাবী জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। প্রধানমন্ত্রী কর্তৃক প্রদানকৃত নতুন এম্বুল্যান্স উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান বলেন, মহামারী কোভিড-১৯ সংক্রমনে রোগীদের জরুরী সেবার কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলে এম্বুল্যান্স প্রদান করেছেন। প্রধান অতিথি স্বাস্থ্য বিভাগের দাবী সমুহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে জানাবেন মর্মে আশ্বাস দেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন,তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।