সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

ফ্রি চিকিৎসা ও ঔষধ দিয়ে মানবতার উজ্ঝল দৃষ্ঠান্ত স্থাপন করেছেন হোমিও চিকিৎসক জনার্ধণ চ্যাটার্জী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

বরিশালের আগৈলঝাড়ার জনার্ধণ চ্যাটার্জী। প্রজ্ঞাশীল ব্যক্তিত্ব, স্বল্পভাষী, সৎ ও আদর্শবান শিক্ষকের পাশপাশি সমাজে একজন দক্ষ চিকিৎসক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

তিনি তার চিকিৎসক জীবনে অসহায়, গরীব ও দুস্থঃদের কাছ থেকে চিকিৎসা বাবদ আজ পর্যন্ত কোন অর্থ গ্রহণ করেন নি। সাধ্য অনুযায়ী চিকিৎসা সেবা দেয়ার পাশপাশি অধ্যাপনার কাজ করছেন গৌরনদী আমেনা খাতুন হোমিও চিকিৎসা কলেজ এ। ১৯৯১ সাল থেকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কালুপাড়া এলাকায় তার নিজস্ব চেম্বারে ৩০ বচর যাবত তিনি এই চিকিৎসা সেবা দিয়ে আসছেন।

চিকিৎসা নিতে আসা উপজেলার কাঠিরা গ্রামের ননী হালদার জানান, হোমিও চিকিৎসক জনার্ধণ চ্যাটার্জী একজন দক্ষ চিকিৎসক। আমি দীর্ঘদিন যাবৎ বহুমূত্র বা ডায়াবেটিস রোগে ভুগে আমার ডান পায়ের একটি আঙ্গুলে পচন ধরে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে গেলে তারা আমাকে বরিশাল শেবাচিম হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। আমি তাদের পরামর্শ অনুযায়ী বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসকের শরনাপন্ন হলে তারা পা থেকে অপারেশনের মাধ্যমে আঙ্গুলটি বিচ্ছিন্ন করে ফেলে। এদিকে আমার অন্য আঙ্গুলের পচন অব্যাহত থাকায় চিকিৎসকের পরামর্শ নিলে তারা আমার পুরো পা কেটে ফেলার পরামর্শ দেন। চিকিৎসকদের কথায় আমি হতাশ হয়ে জনার্ধণ চ্যাটার্জীর চেম্বারে এসে তাকে সব খুলে বললে তিনি আমাকে কিছু হোমিও ঔষধ দিয়ে তা নিয়মিত সেবনের পরামর্শ দেন। আমি তাার চিকিৎসায় নিয়মিয় ১ মাস ১০ দিনের মধ্যে আমার পচন ধরা পায়ের আঙ্গুলটি সম্পূর্ণ ভাল হয়ে যায়।

পঞ্চান্ন বছর বয়সী হোমিও চিকিৎসক জনার্ধণ চ্যাটার্জী বলেন, মানব সেবা করতে নিজেকে প্রস্তুত করেছি। মানুষের আশির্বাদ আর ভালোবাসাই আমার মূল লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা দিয়েই নয় কর্মময় জীবনে গৌরনদী আমেনা খাতুন হোমিও চিকিৎসা কলেজে শিক্ষকতা করছেন তিনি। তিনি আরও বলেন- হোমিওপ্যাথি ঔষধের মূল্য সাধার মানুষের হাতের নাগালে। যারা আগ্রহী হন তাদেরকেই আমি ঔষধ দিয়ে থাকি এবং বেশিরভাগ মানুষই উপকার পেয়ে থাকেন বলেই পরবর্তীতে তারা আমার কাছে আবার আসেন। হোমিওপ্যাথি চিকিৎসায় খরচ খুবই কম হওয়ায় রোগীরা সহজেই তা নিতে পারছেন বলেও জানান তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।