সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

শিক্ষক বিজন কুমার বৈরাগী আর নেই

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বাংলা শিক্ষক বিজন কুমার বৈরাগী (৬৭) শারিরীর অসুস্থতা নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যুবরণ করেছেন। শিক্ষক বিজন কুমার বৈরাগী সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে অবসর গ্রহন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সোমবার বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া গ্রামের নিজ বাড়ির শ্মশানে তাঁর অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল-১ আসনের সাংসদ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।