সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও বংশ বিস্তারের জন্য বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনে অভিযানে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ জাল বিক্রির দায়ে বিক্রেতাকে ৫শ টাকা জরিমানা করে জব্দকৃত জাল পুড়িয়ে দিয়েছে আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম জানান, সোমবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার হাটে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করা হয়। এসময় অবৈধ জাল বিক্রির দায়ে বিক্রেতাকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ জাল পরে উপজেলা পরিষদ চত্তরে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।

অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর সোম, পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।