অভয়নগরে দৈনিক পোস্ট পিয়ন অনলাইন নিউজ পোর্টাল এর, শুভ উদ্বোধন উপলক্ষে আজ (সোমবার) বিকালে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুনর রশিদের সভাপতিত্বে মহামারী করোনা মেকাবেলায় মাস্ক ব্যবহার করে সুরক্ষা বজায় রেখে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
এতে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক নওয়াপাড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও নওয়াপড়া প্রেসক্লাবের উপদেষ্টা, সুনিল স্যার বলেন বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দেশ ও জনগণের স্বার্থে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে। এমন সংবাদ প্রচার করবেন না যাতে বিভ্রান্তির সৃষ্টি হয়। জনগণ ও দেশের কল্যাণে ভাল সংবাদ প্রকাশ করুন। পত্রিকাটি দেশব্যাপী উন্নয়নমূলক কর্মকান্ড বেশি তুলে ধরবে বলে তিনি আশা করেন।
এছাড়া উপস্থিত ছিলেন,নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, নজরুল ইসলাম মল্লিক সাধারণ সম্পাদক মোজাফার হোসেন সহ নওয়াপাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ, পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অত্র অনুষ্ঠানে এ উপস্থিত ছিলেন।
অত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক হারুনর রশিদ বলেন সত্যের পক্ষে সবসময় শ্লোগান নিয়ে বস্তুনিষ্ঠা সংবাদ প্রকাশের মাধ্যমে ও সকলের সহোযোগিতায় অত্র পত্রিকার পথচলা শুরু করেছি। আমরা অন্যায়কারীর বিরুদ্ধে ও অসহায় মনুষের কথা তুলে ধরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ।
#চলনবিলের আলো / আপন