সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে জনতার হাতে চোর আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ আগস্ট, ২০২১

বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর এলাকা থেকে জাহাঙ্গীর হোসেন (৫০) নামের এক চোরকে আটক করা হয়েছে। আটককৃত জাহাঙ্গীর বাখেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের কাসেম আলী সিকদারের পুত্র।

গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, রবিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বোরাধী গরমগল গ্রামের সবুজ খলিফার বসতঘরে চুরি করতে গিয়ে ধাওয়া খেয়ে পার্শ্ববর্তী কুতুবপুর গ্রামের একটি দোকানের সামনে যায় জাহাঙ্গীর। এসময় দোকান মালিক টের পেয়ে ডাকচিৎকার দিলে পাশ্ববর্তী খালের মধ্যে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চোর জাহাঙ্গীর। পরে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দিলে রাতেই জাহাঙ্গীরকে আটক করা হয়। আটককৃত জাহাঙ্গীর অসুস্থ হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।