গাইবান্ধার পলাশবাড়ীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা ৯১তম শুভ জন্মদিন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ ৮ আগস্ট রবিবার বিকেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল্লাহেল কাফি মন্ডলের নেতৃত্বে পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চারাগাছ রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাজাহান শেখ,যুগ্ম আহবায়ক শাহজালাল মন্ডল জালাল,সেকেন্দার আলী,পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা অলক রায়,বাবু,রব্বানী লিমন,ওসমান,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন আর রশিদ সুমন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,
পৌর ছাত্রনেতা অনিক,শাওন,হোসেনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া,আল আমিন,কিশোরগাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিলন মিয়াসহ উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল্লাহেল কাফি মন্ডল জানান,পলাশবাড়ীর ডায়েবেটিস সমিতি প্রাঙ্গণ, সরকারি কলেজ মাঠসহ বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপন করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন