সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আরও ৪ নারী উদ্যোক্তা পেলেন ই-সেবী গবেষণা ফেলোশিপ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ আগস্ট, ২০২১

তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান ই-সেবী এন্টারপ্রাইজেস ও স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় যৌথভাবে চালু করেছে গবেষণা উদ্যোক্তা ফেলেশীপ। এ ফেলোশিপের আওতায় প্রথম ধাপে বাংলাদেশের ৬টি বিভাগ থেকে ৬ জন নারী উদ্যোক্তাকে বৃত্তি দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে বাংলাদেশের আরো ৪জন নারী উদ্যোক্তাকে বৃত্তি দেয়া হচ্ছে। এ নিয়ে মোট ১০ জন নারী উদ্যোক্তা পেলো এ ফেলোশী্পের সুযোগ। ফেলোশিপ প্রাপ্ত নতুন ৪ জন নারী উদ্যোক্তা হলেন- জুলিয়া মার্ডি (রাজশাহী), আফরিন আক্তার মীম (পাবনা), আদ্রিতা তানহা তাকিয়া (কুড়িগ্রাম) এবং সৈয়দা ফরিদা আক্তার (হবিগঞ্জ)।

গ্রামীণ বাংলাদেশের স্থানীয় গবেষণা সহায়ক (আরএ) এর একটি নেটওয়ার্ক বিস্তৃত করা এবং পাইলট প্রকল্পের মাধ্যমে গবেষণা সহায়কদের সক্ষমতা বাড়ানো এ ফেলোশিপের মূল লক্ষ্য। ই-সেবীতে অতীত অবদান, গবেষণার প্রতি আগ্রহ ও মন মানসিকতা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ভৌগোলিক অবস্থান, লেখালেখি ও যোগাযোগ দক্ষতা ইত্যাদি বিবেচনায় ই-সেবী কর্তৃপক্ষ এ ১০ জন নারী উদ্যোক্তাকে নির্বাচন করেছে।

স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ই-সেবী এন্টারপ্রাইজেস ২০১৬ সাল থেকে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের নিয়ে গবেষণা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে গবেষণা সহকারীদের গবেষণা দক্ষতার ভিত্তি মজবুত করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে যাতে তারা গবেষণা সহযোগী সংস্থার প্রকল্পসমূহে অংশ নিতে পারে।

এ ফেলোশীপের মাধ্যমে নির্বাচিত নারী উদ্যোক্তাগণ ৬ মাস মেয়াদে ই-সেবী পরিচালিত ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ এবং মাঠ পর্যায়ে গবেষণার বাস্তব কাজ করে নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। তারা বাংলাদেশের গ্রামীণ নারী উদ্যোক্তাগণের জীবন-জীবিকার উপর কোভিড-১৯ এর প্রভাব বিষয়ে গবেষণা করবেন। এছাড়াও সফলভাবে প্রকল্প সমাপ্তির পর পাবেন সম্মানী, ক্রেস্ট ও সনদ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।