সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯১তম জন্মদিন পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ আগস্ট, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯১তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে দশটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

দলীয় কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
বঙ্গমাতা, জাতির পিতাসহ ১৫আগষ্ট সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক।

দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, আওয়ামী লীগ নেতা নিত্যানন্দ মজুমদার, ফরহাদ তালুকদার, শফিকুল হোসেন সকুল, উজ্জল লাহেড়ী, শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডলসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগন ছাড়াও আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।