সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বিদ্যুতের লাগামহীন লোডশেডিং, দূর্বিসহ জনজীবন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ আগস্ট, ২০২১
টাঙ্গাইলের নাগরপুরে চলছে বিদ্যুতের লাগামহীন লোডশেডিং। এতে দূর্বিসহ হয়ে উঠেছে জনজীবন। উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতাভুক্ত হওয়ার পরও পিছু ছাড়ছে না লোডশেডিং নামক ব্যাধী। ফলে চরমভাবে ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম সহ সকল ডিজিটাল সুবিধা।
টাঙ্গাইল পল্লীবিদ্যুত সমিতি নাগরপুর জোনাল অফিস সূত্রে জানা যায়, ২০১৮ সালে এ উপজেলাকে সরকার শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনে। সূত্র আরো জানায় এ জোনাল অফিসের আওতায় বিদ্যুতের চাহিদা রয়েছে ২২ মেগাওয়াট। চাহিদার বিপরীতে সরবরাহ পর্যাপ্ত থাকলেও এর সুফল পাচ্ছেন না সাধারন গ্রাহকরা। এ ছাড়া দুপুরের পর থেকে টানা ২০-২৫ বার লোডশেডিংয়ের কবলে পড়ে সারা উপজেলা। এতে করে চরম বিপাকে পড়েন বিদ্যুত গ্রাহকরা। একদিকে প্রচন্ড গরম আবহাওয়া অপরদিকে বিদ্যুত বিভ্রাট এ যেন গোদের উপর বিষফোঁড়া। অথচ কঠোর লকডাউনে অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ও কল কারখানা বন্ধ থাকলেও নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ সেবা না পেয়ে গ্রাহকরা হতাশ হয়ে পড়েছেন। এছাড়া লো ভোল্টেজসহ খন্ডকালীন বিদ্যুত সরবরাহে আবাসিক বিদ্যুত গ্রাহকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। ফলে পানি সরবরাহ সহ নিত্য প্রয়োজনীয় কাজ নিয়ে দূর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা বৈদ্যুতিক চুলায় রান্না করেন তারা বেশি ভোগান্তিতে পড়েছেন। রবিবার দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ৫ বার বিদ্যুত বিভ্রাট ঘটে। বিদ্যুত সংকট নিরসনে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।
নাগরপুর সদর বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন জানান, আকাশে মেঘ দেখলেই বিদ্যুত চলে যায়। এছাড়া রক্ষনাবেক্ষন কাজের অজুহাতে সপ্তাহের দুইদিন সারাদিনব্যাপী বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা হয়। কথা হয় অপর ব্যবসায়ী শফিকুল ইসলামের সাথে। তিনি জানান, দিনে কতবার বিদ্যুত যায় সে হিসেব এখন আর রাখিনা কখন আসে সেই অপেক্ষায় থাকতে হয়। বাজারের ক্ষুদ্র উদ্যেক্তা কম্পিউটার প্রশিক্ষক রবিন শিকদার জানান, আমার ব্যবসাটাই মূলত বিদ্যুত নির্ভর। ঘন ঘন লোডশেডিংয়ের ফলে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। এছাড়া তীব্র তাপদাহের সাথে লোডশেডিং যোগ হয়ে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে।
টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতি নাগরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ মেশবাহুল হক নাগরপুরে কোন লোডশেডিং নাই উল্লেখ করে বলেন, প্রাকৃতিক দূর্যোগ ও রক্ষনাবেক্ষন কাজের জন্য বিদ্যুত বিভ্রাট ঘটে। তবে দ্রুত সময়ের মধ্যে এ সংকটের উত্তোরন ঘটবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।