নীলফামারীর ডোমারে বঙ্গবন্ধুর সহধর্মীনি শেখ ফজিলাতুন নেছার ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলেচনা সভা ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠিত হয়েছে।
৮ আগষ্ট রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম সভাপতিত্বে “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা ভাইস চেয়াররম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মন্জুরুল ইসলাম চৌধুরী, আ’লীগ নেতা অধ্যাপক করিমুল ইসলাম, ডোমার ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, পাংঙ্গামটুকপুর ইউপি চেয়ারম্যান এন্দাদুল হক এন্দা,ডোমার প্রেসক্লাবের যুগ্নআহবায়ক এমদাদুল হক মাসুম ও মোসাদ্দেকুর রহমান সাজু প্রমুখ।
স্থানীয় সরকার বিভাগের ইউডিএফ-ইউজিডিপির এস.এম জসীম উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় বক্তাগন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিশাল আত্নত্যাগ ও সফলতায় শেখ ফজিলাতুন নেছার অনুপ্রেরনা ঐতিহাসিক ভাবে স্মরণযোগ্য। আলোচনা শেষে ৪ জনকে কর্মজীবি হিসেবে গড়ে তোলার জন্য সেলাই মেশিন প্রদান করা হয়।
#চলনবিলের আলো / আপন